একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ২ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএ আদেশ দেন।
এর আগে গত ১৩ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। সকালে ট্রাইব্যুনাল নিজে স্বপ্রণোদিত হয়ে আদেশের দিন আগামী ২ ফেব্রুয়ারি রবিবার পুনর্নির্ধারণ করে আদেশ দেন।
গত ১৩ জানুয়ারি কায়সারের পক্ষে অভিযোগ গঠনের বিরোধিতা করে আদালতে শুনানি শেষ করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
এর আগে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে কৌঁসুলি অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন।
গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
গত ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রাষ্ট্রপক্ষের কৌসিুলি অ্যাডভোকেট জেয়াদ আল মালুমের নেতৃত্বে রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতারের করে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
এর আগে গত ২২ মে ট্রাইব্যুনাল-২ সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ৩০ জুলাই কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল-২।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ
[/b]
অপরাধ
কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ফেব্রুয়রি
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ২ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএ আদেশ দেন





