স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততার ঘটনায় বাংলাদেশ বিমানের দুই কর্মচারী মো. ইমরানুল ইসলাম ও মো. ওসমান গনির বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বিমানবন্দর থানায় বৃহস্পতিবার মামলাটি করা হয়। মামলা নম্বর-১৫।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের কার্গো হোল্ড থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত থাকার কারণেই ওই দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কেএইচ





