মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধেরদায়ে কিশোরগঞ্জের পলাতক সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইবুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম.ইনায়েতুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এই অভিযোগ গঠন করেন।

হাসান আলীবিরুদ্ধে কিশোরগঞ্জের তারাইল থানায় '৭১ সালে সংঘটিত পৃথক ৬টি ঘটনায় অভিযুক্ত করে এই অভিযোগ গঠন করা হয়।

আগামী ৭ ডিসেম্বর হাসান আলীর বিরুদ্ধে সুচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

কেএ/ এআর