বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের ২টি মামলার দায়ে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় প্রদান করা হয়।
সাদেক হোসেন খোকাকে পলাতক দেখিয়ে দুদক আইনের দুটি ধারায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ২৬ ধারার উপধারা ২-এ দণ্ডযোগ্য অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ২০০৪ সালের ২৭ ধারার উপধারা ১-এ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
এর আগে গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার জন্য আজকের এই দিন ধার্য করেছিল আদালত। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭,০৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
দুদক সম্পদের তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮,২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ ৩,৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এ মামলা করে।
২০০৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এআই





