ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলায় যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি টিপু সুলতানসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত আসামিদের মামলার দায় হতে তাদের এ অব্যাহতির আদেশ দেন।

এর আগে মামলার বাদি ডা. শামারুখ মাহজাবীনের বাবা নুরুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি দেন আদালতে। আদালত নারাজির আবেদন নামঞ্জুর করে তাদের অব্যাহতি প্রদান করেন।

২০১৫ সালের ২৯ মার্চ সিআইডি রমনা ইউনিটের সহকারী পুলিশ সুপার মুন্সী রুহুল কুদ্দুস ঢাকা সিএমএম আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি টিপু সুলতান, তার স্ত্রী ডা.
জেসমিন ও ছেলে হুমায়ুন সুলতান সাদাবকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ডা. শামারুখ মাহজাবীন আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার ৬ নম্বর সড়কের শ্বশুরের বাসভবনে গলায় ফাঁস দেয়া অবস্থায় ডা. শামারুখ মাহজাবিন মারা যান।ঢাকা: ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলায় যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি টিপু সুলতানসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এমএ