রাজধানীর মালিবাগ হতে ঢাকা সাংবাদিক ফোরাম পরিচালক আসাদুজ্জামান তালুকদারের মানিব্যাগ ছিনতাই হয়েছে। রোববার বিকেল ৫টায় মালিাবাগ থেকে মগবাজার ওয়্যারলেস মোড়ে যাবার পথে এঘটনা ঘটে।
আসাদুজ্জামান জানান, যাত্রীবাহী বাস বলাকায় মালিাবাগ থেকে মগবাজার ওয়্যারলেস যাবার পথে পকেট থেকে ছিনতাইকারী মনিব্যাগ উঠিয়ে নেয়। কিন্তু আমি তা বুঝতে পারিনি।

তিনি আরো জানান, ব্যাগে দুটি ন্যাশনাল আইডি কার্ড (জাতিয় পরিচয় পত্র) ছিলো। একটি আমার ও অন্যটি আমার মায়ের।

এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের একটি ATM Card, অফিসের আইডি কার্ড (পরিচয় পত্র), কিছু টাকাসহ আরো অনেক প্রয়োজনীয় কাগজপত্র।

এসএম