ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আর কে মডেল হাই স্কুল মাঠে সরকারি প্রতিষ্ঠান ও সেবা খাতের দুর্নীতির বিরুদ্ধে দুদকের গণশুনানী অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় ধরনের গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানান দুদক কর্মকর্তারা।
বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বরেন, দুর্নীতি দমন (দুদক) কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতে আগামী ২৮ ডিসেম্বর দুপুর আড়াই টায় এবং ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
আর এ গণশুনানিতে প্রথম দিনে উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ভূমি নিবন্ধন ও পল্লীবিদ্যুৎ সমিতির কার্যক্রম নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ স্টেশনের কার্যক্রম নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় এ গণশুনানীতে সাধারণ মানুষের বক্তব্যের শুনানি গ্রহণ করা হবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য গণশুনানীতে ওই এলাকার সচেতন নাগরিক কমিটি (সনাক), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। তারা তৃণমূল পর্যায়ের জনগণের ‘ফীডব্যাক’ এর ভিত্তিতে কমিশন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দুর্নীতি ও অভিযোগ শুনবেন। একই সঙ্গে কর্মশালার আয়োজন করা হবে।
দুর্নীতি তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটি জটিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাধি যা পৃথিবীর সকল রাষ্ট্রেই নেতিবাচক প্রভাব পড়ে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে কমিশন র্যািলী, সভা, সেমিনার, মানববন্ধন, পথনাটক মঞ্চস্থ করা হবে।
একে