রাজধানীর রামপুরার একটি বাড়ি থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ সাতজনকে আটক করেছে র‌্যাব।আটককৃতরা হলেন জহিরুল ইসলাম,ফেরদৌস মিয়া, হুমায়ুন কবির বাবু, ওমর ফারুক রিমন,মোহাম্মদ হোসেন,রাসেল ও রাজা করিম।

২৫ আগস্ট সোমবার ভোর রাতে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাসা থেকে তাদের আটক করে র‌্যাব-৩-এর সদস্যরা।

র‌্যাবের দাবি আটককৃতরা একটি সন্ত্রাসী গ্রুপসদস্য। তারা বিভিন্ন সময়ে প্রতারণাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে।

র‌্যাব-৩-এর অপারেশন অফিসার এএসপি রবিউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর কামরান করিমের নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৭০ ক্যান বিয়ার, ৬টি বিভিন্ন আকারের ছোরা, ১৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ