জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করেন রুবেল।

হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জামিনের জন্য আবেদন করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নায়িকা নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় গিয়ে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ইআর