রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে দেশি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিভিন্ন অস্ত্র সরঞ্জামসহ ৫ জনকে আটককে করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে র্যাব-৩ এর একটি বিশেষ দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃকরা হলেন, অয়ন(২০), ইমরান(২০), হৃদয়(২৩), আলমগীর(২৬) ও আলী রেজা(৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
তিনি জানান, পুরানা পল্টনের শান্তিনগর স্কুল ও একাডেমি নামক একটি বিল্ডিংয়ের নিচ তলার একটি কক্ষে নাশকতার উদ্দেশ্যে কতিপয় যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
মেজর কামরান কবিরের নের্তৃত্বে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৮৩ রাউন্ড গুলি ও দেশীয় বিভিন্ন অস্ত্রের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
জেইউ/এসএইচ





