জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হক এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট কাজি শহিদুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
গত ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুণ্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা-কর্মী।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
অপরাধ
জুবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হক এ দিন ধার্য করেন





