[b]ঢাকা: [/b]দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রনি,সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদ ও অপরাধ বিষয়ক প্রতিবেদক আহমেদ আতিককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করেছে কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
কারা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের ওপরের নির্দেশে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে (তথ্য প্রযুক্তি আইন) ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলায় বৃহস্পতিবার রাতে ২/১,আরকে মিশন রোডের ইনকিলাবের প্রধান অফিসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। রাতেই ডিবির অভিযানে ঐ মামলায় চার সাংবাদিককে গ্রেফতার করা হয়। সিলগালা করে দেয়া হয় পত্রিকাটির ছাপাখানা ও অফিস।
অপরাধ
ইনকিলাব সাংবাদিকরা কাশিমপুর কারাগারে
ঢাকা: দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রনি,সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদ ও অপরাধ বিষয়ক প্রতিবেদক আহমেদ আতিককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে





