বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার  কমিশনের নিয়মিত সভায় ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে  প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন  দেয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক মাহবুব আলম বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায়  মামলা দায়ের করবেন।

জানা যায়, সাইফুল ইসলাম দিলদার বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইনস্টিটিউট অব রুরাল  ডেভেলপমেন্টের (আইআরডি) নির্বাহী পরিচালক।

তার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের গৃহায়ণ তহবিল  থেকে ১২ লাখ ৪৩ হাজার ৫৪৫ আত্মসাতের অভিযোগ রয়েছে। ফলে তার বিরুদ্ধে দন্ডবিধির ৪০২ ও ৪০৬ ধারায় দুদক মামলার অনুমোদন  দেয়।

একে/এসএইচ