সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি মমিন মুন্না (২২)-কে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
আজ সোমবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এস এম মোর্শেদ হাসান জানান, গত ৭ জুন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার বসতবাড়ি হতে যমুনা নদীর চরে ছাগল আনতে যায়।
এসময় পাশ্ববর্তী জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মমিন হোসেন মুন্না কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে মমিন হোসেন মুন্না দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় নারীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি র্যাব-১২ অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতারের অভিযান চালায়। পরে গতকাল রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ারের সামনে থেকে আসামি মুন্নাকে গ্রেফতার করে র্যাব।
এবিসিদ্দিক





