হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. মামুন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে ইমিগ্রেশনের কাছ থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

কাস্টমস হাউজের সহকারী কমিশনার সন্তোষ স্মরেণ জানান, মোট ১ কেজি ৭শ’ ৪০ গ্রাম ওজনের ১৫টি বার নিয়ে তিনি সৌদি আরব থেকে ঢাকায় আসেন। তার ফ্লাইট নম্বর বিজি-০৩৬। পাসপোর্ট নম্বর-০৯৫১৪০৮। তারা গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

কেএইচ