দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াসিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের আমতলা বাজারের ৬০ ফিট রাস্তা সংলগ্ন এলাকায় ছুরিকাঘাত করা হয়।
রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার মৃত শাহ আলমের ছেলে। ইয়াসিন মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ২০৪/২/ই নং বাড়িতে থাকতেন এবং আগারগাঁওয়ের বিউটি মোটরস নামে একটি গ্যারেজে কাজ করতেন।
তা মা সেলিনা আক্তার জানান, অসুস্থতার কারণে গত দু’তিনদিন ধরে গ্যারেজে যাচ্ছিলেন না ইয়াসিন। পরে জানতে পারেন শনিবার বন্ধুদের সঙ্গে তার মারামারি হয়েছে।
সেলিনা বলেন, রোববার তার কাছে একটা মোবাইল দেখি। ইয়াসিন জানায় সেটা তার বন্ধুর মোবাইল। মোবাইলটি বন্ধুর কাছে দিয়ে আসার কথা বলে সন্ধ্যার পরপর বেরিয়ে যায়। তারপরই তার পিঠে ছুরিকাঘাত করার খবর পাই।
দ্রুত ইয়াসিনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে আসা হয়। কিন্তু রাত ৮টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





