রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে 'গাঁজা আলম' নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বন্দুকযুদ্ধের তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‍্যাব-১ এর একটি টহলদলের গুলিবিনিময়কালে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়।

এ ঘটনায় দুইজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এএসপি কামরুজ্জামান বলেন, আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬-১৭টি মাদক আইনে মামলা রয়েছে। সে উত্তরা-তুরাগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।

এএস