মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি  ‘ইউনিরুট ফাইন্যান্স অ্যান্ড কমার্স লি.র’ এমডি মোবারক  হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তার  রোজির বিরেুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৩৩ কোটি টাকা আত্মসাতের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার  কমিশনের এক সভায়  এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।

ফলে শিগগিরই দুদকের মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক সৈয়দ আহমেদ আদালতে চার্জশিট দাখিল করবেন।

জানা যায়, দুদকের উপ পরিচালক  মো. মোজাহার আলী সরদার ২০১২ সালের ২ ফেব্রুয়ারি মানি লন্ডারিং  প্রতিরোধ আইনে  মোবারকের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় বলা হয়েছে, অল্প সময়ে  বেশি লাভের প্রলোভন  দেখিয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছ  থেকে ৩৩  কোটি টাকা হাতিয়ে নেয়।

একে/এসএইচ