বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী শিশির মো. মনিরের বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকজন ঢুকে তল্লাশী চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে জামায়াতের এ আইনজীবী ব্যক্তিগত মোবাইলফোন নাম্বার থেকে এক ক্ষুদে বার্তায় এমন দাবি করা হয়েছে। তবে এসএমএস পাওয়ার পর তার ব্যক্তিগত সেই নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
ক্ষুদে বার্তায় তিনি জানান, ‘আমার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে কয়েকজন এসেছেন। নিজের বাসার ঠিকানা দিয়েছেন রোড নং ৫, ২৩৮ নং বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটি (শিয়া মসজিদের পরে)। ক্ষুদে বার্তায় তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন।
এব্যাপারে সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন মীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেননি। টাইমনিউজবিডিকে তিনি বলেন, আমার থানা ওখানে কোন তল্লাশী চালায়নি। এব্যাপারে সঠিক খোঁজ নিয়ে জানাতে পারবো।
পরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার(ডিসি)বিপ্লব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলের তিনি বলেন, ‘ল ইনফোর্সম্যান এজেন্সি বলতে র্যাবকেও বোঝাতে পারে।’ তবে সত্যিকার অর্থে ডিবি পুলিশ, থানা পুলিশ কিংবা র্যাব সদস্যরা তার বাসায় গেছেন কিনা, আদৌ তল্লাশী চালানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। বিষয়টিন অবশ্যই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন পর্যন্ত আমার কাছে এমন কোন খবর নেই।’
এমআর





