মাবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলাটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে।
সোমবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।
আপিল বিভাগের কার্যতালিকার তিন নম্বরে মাওলানা মতিউর রহমান বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির বলেন, আগামীকালের তালিকায় নিজামীর মামলাটি এসেছে। এ মামলার সার সংক্ষেপ জমার ব্যাপারে হয়তোবা আগামিকাল আপিল বিভাগ আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে শুনানি করে এ মামলার সার সংক্ষেপ জমা দেয়ার তারিখ নির্ধারণ করতে পারেন।
ট্রাইব্যুনালের রায়ের পর এই প্রথম নিজামির মামলাটি আপিলের কার্য তালিকায় আসলো।
কেএইচ





