ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায় মুক্তি পান তিনি। তার মায়ের মৃত্যুতে তাকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তির পর কারাগার থেকে বাবর গুলশানের বাসায় যাবেন। সেখানে গিয়ে তার মাকে দেখবেন তিনি।

পরে গুলশানের আজাদ মসজিদে তার মায়ের নামাজে জানাজায় অংশ নিবেন তিনি।

মঙ্গলবার ভোরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান বাবরের মা।

এফএফ