বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের পৃথক তিন মামলার জামিন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।
হেফাজতের ঘটনায় দায়েরকৃত তিন মামলায় আদালতে জামিন আবেদন করেন এডভোকেট সানাউল্যা মিয়া, মহসিন মিয়া এবং এমদাদুল হক। পরে আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেন।
গত ২৫ নভেম্বর জাপান দূতাবাসের সামনে থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেফতার করে।