রাজধানীর মোহাম্মদপুর থেকে দুর্ধর্স কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আট জন ‘লারা দে’ ও ‘লেভেল হাই’ গ্যাংয়ের সদস্য। এ আট জন দুর্ধর্ষ বলে জানিয়েছে পুলিশ।
দুর্ধর্ষ আট কিশোর গ্যাং সদস্যরা হলেন- জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি, নাঈম, মানিক ও মীম।
রোববার (২৮ জুলাই) রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান।
আনিসুর রহমান বলেন, মোহাম্মদপুর এলাকায় এক শ্রেণির কিশোর গ্যাং তৈরি করে নানা আইন বিরোধী কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এসএম





