যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর জামায়াত নেতা মীর কাসেম আলী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন, এসব মিথ্যা ঘটনা, মিথ্যা সাক্ষী। কালো আইন টিকবে না।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর মীর কাসেম এ কথা বলেন।
তিনি বলেন, এসব মিথ্যা ঘটনা, মিথ্যা সাক্ষী। কালো আইন টিকবে না। অচিরেই মিথ্যার পরাজয় হবে, সত্যের বিজয় হবে।
এএইচ/জেআই





