৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়ার জন্য ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারক ড. কাজী রেজা-উল হক ও বিচারক এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে বেঞ্চ এ রায় দেন।
আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
বিশ্বজিৎ রায় সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমআরপি পাসপোর্ট করতে দিয়েছিলেন। কিন্তু যথা সময়ে পাসপোর্ট না পেয়ে তিনি আদালতে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পাসপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে এমআরপি পাসপোর্ট করতে আবেদন করেন। কিন্তু পাসপোর্ট অফিস তাকে ৭২ ঘণ্টার মধ্যে না দেয়ায় তিনি রিট আবেদন করেন।
গত ৬ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। বুধবার এ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিয়ে রুলের নিষ্পত্তি করেন।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
৪৮ ঘণ্টার মধ্যে মওদুদকে পাসপোর্ট দেয়ার নির্দেশ
৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়ার জন্য ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দিয়েছেন আদালত।