জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মামলায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ যুক্তিতর্ক শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে এ তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করা হয়। গত ২০ নভেম্বর বিচারপতি এ টিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীর পক্ষের যুক্তিতর্ক ক্লোজ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন।
পরবর্তীতে বিচারপতি এ টিএম ফজলে কবীর অবসরে গেলে এ মামলার রায় আটকে পড়ে। নবনিযুক্ত চেয়ারম্যান বিচারতি এম ইনায়েতুর রহিমের যোগদানের মধ্য দিয়ে আজ ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলো।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ//এসএইচ[/b]
অপরাধ
নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন ১০ মার্চ
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মামলায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ যুক্তিতর্ক শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১





