হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের অন্যতম সদস্য আনিসুর রহমানকে (৪৫) আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

এ সময় তার কাছ থেকে বাংলাদেশি টাকায় ১৭ লাখ ৮১ হাজার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

শনিবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয়। এরপর রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দর থানায় মুদ্রাপাচার আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শুল্ক কর্তৃপক্ষের উপকমিশনার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যাংকক এয়ারলাইন্সের পিজি৭৪৬ প্লেনের যাত্রী ছিলেন আনিসুর। বিমানবন্দরের ৪ নম্বর গেট দিয়ে ব্যাগ চেকিংয়ে দিলে সেখানে টাকার অস্তিত্ব পাওয়া যায়।

এরপর ব্যাগ খুলে বিশেষ কয়াদায় মোড়ানো অ্যালুমিনিয়ামের ভেতরে রাখা সৌদি রিয়াল, দিরহাম ও কাতারের রিয়াল উদ্ধার করা হয়।

এর আগে গত ১২ জুন ভারতীয় এক নাগরিকের কাছ থেকে বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয় বলেও জানান শুল্ক কর্তৃপক্ষের এ কর্মকর্তা।

এসএইচ