মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার, খান আকরাম ও সিরাজ মাস্টারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামি ৫ নভেম্বর ধার্য করা হয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই তিন আসামির পক্ষে দায়ের করা অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আবেদনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আসামির পক্ষে শুনানি করেন ব্যরিস্টার এম সরোয়ার হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সাইদুর রহমান সুমন।
শুনানি শেষে সরোয়ার হোসেন বলেন, ৪২ বছর পর প্রসিকিউশন অভিযোগের পক্ষে যে যুক্তি দেখাচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ট্রাইব্যুনাল আইনের ১৬ ধারা অনুযায়ী কিভাবে তারা অপরাধের সাথে জড়িত তা স্পষ্ট নয়। ১৯৭১ সালের মার্চ মাসে আসামি খান আকরামের বয়স ছিল ১৫ বছর তিন মাস। এ সময় সরোয়ার হোসেন আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান।
অপরদিকে প্রসিকিউটর সুমন বলেন, আসামিরা দোষী না নির্দোষ তা প্রমাণ করার জন্য তাদের ট্রায়াল হওয়া প্রয়োজন।
এএইচ





