সোমবার ভোর সোয়া ৫টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৯৩ কার্টন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

সিগারেটগুলো কাতার এয়ারওয়েজে ফ্লাইট নম্বর কিউআর ৬৩২ করে ঢাকায় এসেছে। বিমানটি দোহা থেকে পাকিস্তান হয়ে ঢাকায় এসেছে। সিগারেটগুলো পাকিস্তান থেকে বিমানে তোলা হয়েছে। এ অবৈধ সিগারেট আটক করা হলেও তার মালিক কে পাওয়া যায়নি।৮৯৩ কার্টন সিগারেটগুলোর হলো ইজি (esse) স্পেশাল গোল্ড ১৮০ কার্টন, পাইন ৯৪ কার্টন, ইজি লাইট ৩১০ কার্টন এবং ইজি গোল্ড লিফ ৩০০ কার্টন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ