আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ হাজির হয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে তিনি হাজির হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও রায় নিয়ে ২০১৩ সালে বিরূপ মন্তব্য করেছিলেন জামায়াতের এ নেতা। পরে তাকে ট্রাইব্যুনালে তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।

ট্রাইব্যুনালে জামায়াতের এ নেতার পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।