হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ এক ব্যাক্তিকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।আটক কৃত ব্যক্তির নাম জাকির হোসেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আটক কৃত জাকিরের কাছ থেকে জেটলাইট ব্রান্ডের সবুজ রংয়ের একটি চার্জার লাইট জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য জানান।

ইআর