স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ব্যুরোর সাবেক লাইন পরিচালক মো.আনোয়ারুল ইসলাম খানসহ ৬ জনের বিরুদ্ধে ডায়রি ছাপানোর নামে প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দিচ্ছে দুদক।
এ বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছে দুদক জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন,যে কোনো দিন আসামিদেও বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হতেপারে।                                                                                                                                                               চার্জশিট ভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ও স্বাস্থ্য ব্যুরোর সাবেক লাইন পরিচালক মো.আনোয়ারুল ইসলাম খান,মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার মো. আবু হানিফা, প্রশিক্ষণ ও প্রশাসন শাখার সাবেক সহকারি প্রধান মো. মতিয়ার রহমান, সহকারি প্রধান(কা.স.) মো. করিফুল ইসলাম, সাবেক হিসাবে রক্ষক মো. নজরুল ইসলাম, নিউ হীরা পেপার হাউজের মালিক অর্থাৎ ঠিকাদার হাজী মোহাম্মদ জরু মিয়া।
দুদকের উপসহকারি পরিচালক খন্দকার নিলুফা জাহান বাদী হয়ে গত বছর ১৮ নভেম্বর রজধানীর বনানী থানায় দণ্ডবিধি ৪০৯ এবং ১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১।
মামলার আরজিতে উল্লেখ করেন,আসামিরা পরিকল্পিতভাবে স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডায়রি ছাপানোর নামে ওই কর্মকর্তারা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ১০ লাখ ৪৩ হাজার ৩৩১ টাকা আত্মসাত করেন।
এদিকে মামলাটি তদন্ত শেষে  আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/ ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আদালতে চার্জশিট দায়েরের অনুমোদ দিয়েছে দুদক।                                                                                                                                                               [b]ঢাকা,একে,৪মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]