স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ ছিল বলেই দেশ ও জনগণ সন্ত্রাস, নাশকতাকারী এবং জঙ্গীদের হাত থেকে রক্ষা পেয়েছে।
রোববার রাতে পুলিশ কনভেনশন হলে আয়োজিত গতবছর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সীকৃতি স্মারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৭১ সালে যেমন বিরত্ব দেখিয়েছেন ২০১৩-১৪ সালেও তেমনই বিরত্বের মাধ্যমে দেশকে রক্ষা করেছেন। দেশ ও জাতি আপনাদের সাথে আছে আপনারা আপনাদের গতীতে এগিয়ে যান।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশই পারে বাংলাদেশকে গড়ে তুলতে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
এমআর/এএইচ





