আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে (২৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন হাবিবুর। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আক্রমণ চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
হাবিবুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমবিএইচ





