বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত আদালতে প্র্যাকট্রিস করবেন না।
আজ (বুধবার) দুপুরে আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, একটি দেশ প্রধান বিচারপতি ছাড়া দিনের পর দিন চলতে পারে না। যতদিন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া না হবে আমি আদালতে আর প্র্যাকটিস করবো না।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে ড. শাহদীন মালিক অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন এলেই আদালতে পুলিশ আইনজীবীদের প্রবেশে বাধা সৃষ্টি করে।
এমবি





