রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি আড়াই শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব-২ এর সদস্যরা। বিয়ষটি নিশ্চিত করেছেন র্যাব-২ এর গণমাধ্যম শাখার পরিচালক এএসপি মারুফ আহমেদ।
তিনি টাইমনিউজবিডিকে জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এএসপি আতিকের নেতৃত্বে র্যাব-২ এর একটি আভিযাত্রিক দল মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে তাদের। তবে তাৎক্ষনিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি তিনি।
গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও যারা এই ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
জেইউ
অপরাধ
রাজধানীতে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, ১৬০ পিচ ইয়াবা





