অপহরণের পর শিশু নাফিসকে হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার ট্রাইব্যুনাল-৩। মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান এ আদেশ দেন।
আসামিরা হলেন, মো. আলী হোসেন ও মো.শফিক। তবে দু’জনই পলাতক রয়েছে। আরেক আসামি খলিলকে খালাশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বিকার ৫টায় মায়ের কাছ থেকে দুই টাকা নিয়ে বিস্কুট আনতে গিয়ে আর ফিরে আসেনি কেরানিগঞ্জে সোনাকান্দার প্রবাসি আরব আলীর পুত্র ও কিন্ডার গার্ডেনের প্লে-গ্রুপের ছাত্র নাফিস।
পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে অপহরণকারীরা ২৩ ফেব্রুয়ারি নাফিসকে হত্যা করে মোল্লাবাড়ির মসজিদের পাশে রেখে যায়।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]