মারধর ও চাঁদাবাজির অভিযোগে খিলগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক (এসআই) সহ তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সিএনজি চালক সোলায়মান।

মামলার আসামিরা হলেন- খিলগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মজনু, কনস্টেবল রবিউল ও আনসার অঞ্জন।

ঢাকার অতিরিক্ত মূখ্যমহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত ৫ মে সিএনজি চালক সোলায়মানের কাছে চাঁদা দাবি করেন আসামিরা। এর এক পর্যায়ে তারা তাদের বেধরক মারপিট করেন।

জেইউ/কেএইচ