রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার সকালে এ অভিযানে সন্দেহভাজন দুইজনকে প্রথমে গ্রেফতার করা হয। পরে অপর অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এসএইচ