মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র্যাবের হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ইউজিসি।
এর আগে সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ওমর সিরাজসহ তিন জনকে আটক করে র্যাব।
ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ রাতে জানান, মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত কোনো কাজে ইউজিসি কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় ইউজিসি’র চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, সকাল ১০টা থেকে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এআই





