গোপালগঞ্জের কোটালিপাড়ায় এক কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর আরিফ শেখকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে বিকেল ৫টায় তাকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মিকাইলের আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, অভিযুক্ত পৌর কাউন্সিলরকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।
ইআর





