৭০ লাখ জাল টাকাসহ জালটাকা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলিস্থান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. জাকির হোসেন, মেহেদী হাসান ওরফে মনির ও মো. আব্দুল লতিফ শিকদার। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসএ





