হযরত শাহজালাল আন্তর্জাতীক বিমানবন্দরে ১ কেজি ৪শ গ্রাম স্বার্ণে বার ও ৩৯৮টি মালয়েশিয়ান মোবাইল সিম কার্ডসহ ১ যাত্রীকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)।
এপিবিএন বিমানবন্দর শাখার মিডিয়া পরিচলক এএসপি তানজিনা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়ার একটি বিমানে মাহবুবুর রহমান নামের একযাত্রী ঢাকায় পৌঁছে ২ নং টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় তাকে তল্লাসী করে তার প্যান্টের পকেট থেকে ১ কেজি ৪শ গ্রাম স্বার্ণে বার ও ৩৯৮টি মালয়েশিয়ান মোবাইল সিম কার্ড পাওয়া যায়।
তানজিনা আখতার আরো জানান, মাহবুবুর রহমানের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।
এআই





