রাজধানীতে অভিযান চালিয়ে এক লাখ ১৭ হাজার  ইয়াবাসহ ৩ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার মধ্যরাতে যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি নোয়াহ গাড়িও আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডিএমপি'র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় ডিএপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এমআর/ এআর