অসুস্থতার কারণে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা মতিউর রহমান নিজামীর আজ রায় ঘোষণা হচ্ছে না আজ। রায় ঘোষণা না দিয়ে মামলাটি অপেক্ষমাণ রেখেছেন ট্রাইবুনাল। এ নিয়ে নিজামীর মামলাটি রায়ের জন্য ৪ বার অপেক্ষমাণ রাখা হয়।

আদালতে জেল কর্তৃপক্ষের চিঠি উপস্থাপনের পর বিজ্ঞ বিচারক আসামী ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেন। এরপর আদালত আসামী অনুপস্থিত ও তার উচ্চ রক্তচাপের কারণে অসুস্থতার কথা জানিয়ে আজ রায় ঘোষণা যুক্তিযুক্ত মনে করেননি। এবং মামলাটি রায় ঘোষণার অপেক্ষমাণ তালিকায় (সিএডি) রেখেছেন আদালত।

উল্লেখ্য, গতবছরের ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল ১ম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখেন।

এরপর একই বছরের ২০ নভেম্বর তৎকালীন বিচারপতি এ টি এম ফজলে কবীর দ্বিতীয় দফা অপেক্ষমান (সিএভি) রাখে ট্রাইব্যুনাল।

৩য় বারের মতো ২৪ মার্চ, ২০১৪ইং তারিখ সোমবার আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।

এবং আজ অর্থাৎ ২৪জুন, ২০১৪ইং তারিখে ৪র্থবারের মতো রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখেন।

ঢাকা, কেএ, ২৪ জুন(টাইমনিউজবিডি,কম)//এসএইচ//এনএস