বহুল আলোচিত এমএলএম কোম্পানি ডেসটিনি-২০০০ লিঃ এর মালিক (এমডি) মো. রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী চেয়েছে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক শেখ ফানাফিল্যাহর স্বাক্ষরে এ নোটিশ পাঠানো হয়। আর ওই নোটিশে দুদক আইন-২০০৪ এর ২৬(১) ধারায় দেয়া নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে দুদক সচিবের দফতরে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের এমডি মো. রফিকুল আমীনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার এবং আত্মসাতের অভিযোগে দুদক ২টি মামলায়ই আদালতে চার্জশিট দাখিল করে।
তাদের বিরেুদ্ধে অভিযোগে রয়েছে, দেশের সহজ সরল মানুষের সঙ্গে মারাত্বক প্রতারণার মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের । বর্তমানে ওই ২ মামলা বিচারের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে রফিকুল আমীন কারান্তরীণ রয়েছেন। মামলার তদন্তকালে তার স্ত্রী ফারাহদীবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পায় দুদক। পরে তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
একে





