রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর থেকে হাজেরা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের শোবার ঘর থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রাতে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হাজেরা বেগমকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলমান আছে।
এ নিয়ে গত ১৫ দিনে রাজবাড়ী সদর উপজেলা এলাকায় চার নারী ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটলো।
এমআর





