গাজীপুরের টঙ্গীতে একটি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে টঙ্গীর সফিউদ্দীন স্কুল এ- কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম ফারুক হোসেন (২৪)। সে টঙ্গীর বস্তুহারার (এরশাদ নগর) ৪নং ব্লক এলাকার নান্নু মিয়ার ছেলে।

টঙ্গী থানার এসআই জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশী পিস্তল, এক রাউ- গুলিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে।

এসএইচ