ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বিমানের পাঁচ যাত্রী।
যাত্রীরা হলেন দক্ষিণ যাত্রাবাড়ীর আবু বকর সিদ্দিক, মিরপুরের মকবুল হোসেন, যাত্রাবাড়ীর নার্গিস আক্তার, গুলশানের রফিকুল ইসলাম ও কদমতলীর সোহানুর রহমান।
সোমবার ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূঁইয়ার আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলা গ্রহন, শুনানি ও আদেশের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর এ মামলার বাদীগণ মালয়েশিয়া যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারওয়েজ বিমানের টিকেট কেনেন। ২৪ সেপ্টেম্বর ওই বিমান সংস্থার ফ্লাইট বন্ধ থাকে। ফলে ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যেতে না পারায় ওই যাত্রীদের ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ওই যাত্রীরা। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন তারা।
জেআই,





