গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে আংশিক চার্জ শুনানি হয়েছে।

বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে এ শুনানি হয়। পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২৩ নেতাকর্মীর মধ্যে মির্জা ফখরুল ইসলামসহ ১৪ নেতাকর্মী শুনানিতে উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সরাফত আলী সপুর পক্ষে সময়ের আবেদন করা হলে বিচারক বিকেল ৪টার মধ্যে তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন।

জেএ